**বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস, চাকরি প্রস্তুতি** সাধারণ জ্ঞান হ্যান্ডনোট- ১
"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
১২. ক্ষুদ্রতম জেলা- মেহেরপুর।
"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
সকল প্রশংসা একমাত্র আল্লাহতায়ালার, যার একান্ত অনুগ্রহে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। আর তাই আল্লার শুক্রিয়া জানিয়ে শুরু করছি আমার প্রথম পোস্ট, কেমন হয়েছে তা জানাবেন, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে ভুল ধরিয়ে দিবেন। তো শুরু করা যাক।
বিসিএস হচ্ছে বর্তমান সময়ের সোনার হরিণ আর এই সোনার হরিণকে হাতের মুঠোয় পাওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি সবার কাজে লাগবে। আজকের বিষয় সাধারন জ্ঞান।
১. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত
রয়েছে- রাঙ্গামাটি।
২. বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা- ৩২ টি ( ভারতের ৩১
টি, মায়ানমারের ৩টি)
৩. বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি- তাজিংডং (বিজয়) ১২৩১
মি.।
৪. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদিত হয়- ২রা ডিসেম্বর।
৫. বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি চুক্তি সম্পাদিত
হয়- ১২ ডিসে. ১৯৯৬।
৬. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র-সীমা- ১২ নটিক্যাল মাইল।
৭. নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত- মেঘনা।
৮. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি- সেন্টমার্টিন
দ্বীপ৯.।
৯. বাংলাদেশের জেলা-ভিত্তিক সবচাইতে ছোট প্রশাসনিক বিভাগ
কোনটি- সিলেট।
১০. বাংলাদেশে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে- ৭ টি
১১. ক্ষুদ্রতম ইউনিয়ন- সেন্টমার্টিন১২. ক্ষুদ্রতম জেলা- মেহেরপুর।
১৩. বৃহত্তম বিভাগ- চট্টগ্রাম
১৪. বৃহত্তম জেলা- রাঙামাটি।
১৫. বৃহত্তম থানা- শ্যামনগর (সাতক্ষীরা)
১৬. বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ- ২৬শে মার্চ।
১৭. বাংলাদেশে বর্তমানে উপজেলা কয়টি- ৪৮৭ টি।
১৮. বাংলাদেশে বর্তমানে থানা কয়টি-৬৩৫ টি।
১৯. প্রথম প্রধানমন্ত্রী- তাজউদ্দীন আহমেদ।
২০. প্রথম রাষ্ট্রপতি- শেখমুজিবর রহমান।

কেমন লাগছে জানাবেন ধন্যবাদ
ReplyDelete